৭ শতাধিক পূজামণ্ডপ ‘ঝুঁকিপূর্ণ’, দাবি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের

৭ শতাধিক পূজামণ্ডপ ‘ঝুঁকিপূর্ণ’, দাবি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের

আসন্ন দুর্গাপূজায় সারা দেশে ৭ শতাধিক পূজামণ্ডপকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ দাবি জানান।

এছাড়াও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে তারা। দাবিগুলো হলো-

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারা; ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা, দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা, অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা জোটের আট দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সম্মিলিত সনাতনী জোটের সব কারাবন্দীর নিঃশর্তে মুক্তি, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সনাতনী সম্প্রদায়কে সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা।

জোটের সদস্য প্রদীপ কান্তি দে বলেন, ‘ইতোমধ্যে দেশের পাঁচটি জেলা থেকে প্রতিমা ভাঙচুরের খবর এসেছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মণ্ডপগুলোর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৫৫টি রয়েছে। এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ ও রাজশাহীর কিছু মণ্ডপও ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।’

তিনি জানান, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোর তালিকা সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং সব মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ করা হয়েছে।

সেনাবাহিনী মোতায়েনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যেহেতু সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে, তাই পূজার সময় তাদের উপস্থিতি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহায়ক হবে।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin