পূজায় কিন্নর পরমান্ন বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

পূজায় কিন্নর পরমান্ন বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

চাল: ২ চা-চামচ

ঘি: সিকি চা-চামচ

দুধ: ১ লিটার

এলাচি: ২টি

তেজপাতা: ২টি

চিনি: সিকি কাপ বা প্রয়োজনমতো

কিশমিশ: ২ চা-চামচ

কাজুবাদাম: ২ চামচ

গুড়: ২ চামচ

ছোট আপেল কাটা: ১টি

চেরি (ছোট করে কাটা): ১ চা-চামচ

চালে সামান্য ঘি মাখিয়ে রাখুন।

এলাচি আর তেজপাতা দিয়ে দুধ ফোটান।

দুধ ঘন হয়ে এলে চাল দিন।

চাল সেদ্ধ হয়ে গেলে চিনি, অর্ধেক কিশমিশ ও অর্ধেক কাজুবাদাম মিশিয়ে নিন।

দুধ ঘন হয়ে যখন আধা লিটারের মতো হবে, গুড় মিশিয়ে আঁচ বন্ধ করে গরম অবস্থায় আপেল মেশান।

তারপর বাকি কাজুবাদাম, কিশমিশ ও চেরি ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি দিয়েছেন শুভাগতা গুহ রায়

Comments

0 total

Be the first to comment.

শর্ষে পোস্ত পাতুরির রেসিপি Prothomalo | রসনা

শর্ষে পোস্ত পাতুরির রেসিপি

উপকরণ: পোস্তবাটা ৩ টেবিল চামচ, শর্ষেবাটা ২ টেবিল চামচ, নারকেল কোরানো ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪–৫টি...

Sep 19, 2025
ছানার পাতুরির রেসিপি Prothomalo | রসনা

ছানার পাতুরির রেসিপি

টাটকা ছানা: ২৫০ গ্রামশর্ষেবাটা: ২ টেবিল চামচকোরানো নারকেল: ২ টেবিল চামচকাঁচা মরিচ: ৩-৪টি (কুচি করা)হ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin