আবারও শুরু রাকসু নির্বাচনের প্রচারণা

আবারও শুরু রাকসু নির্বাচনের প্রচারণা

দীর্ঘ প্রায় ১৫ দিন পর উৎসবমুখর পরিবেশে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণার কাজ। রোববার (৫ অক্টোবর ) শাটডাউন ও পূজোর ছুটি শেষে ক্যাম্পাসে পুরোদমে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার কাজ।

এদিন সকাল থেকেই আবাসিক হল, টুকিটাকি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাতে দেখা যায় প্রার্থীদের। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন তারা। শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র।

প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, প্রচারণার সময় বৃদ্ধি করায় ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। এছাড়া, ১৬ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, ২০ সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। এসময় ছাত্রদলসহ অন্যান্য অনেক প্রার্থীরা ভোট পেছানোর দাবি তোলেন। পরে জরুরি সভায় ভোটগ্রহণ পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

প্রসঙ্গত, রাকসুতে ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এরমধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিতসহ এ পর্যন্ত ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার প্রায় ২৯ হাজার।

/টিএমএইচ/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin