বাংলাদেশ দলে কাজ করা উড এখন শ্রীলঙ্কার কোচ

বাংলাদেশ দলে কাজ করা উড এখন শ্রীলঙ্কার কোচ

কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। কিছুদিন আগে বাংলাদেশ দলে কাজ করা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। তার সঙ্গে রেনে ফার্ডিন্যান্ডসকে করেছে স্পিন বোলিং কোচ। তারা থিলিনা কান্দাম্বি ও পিয়াল ভিজেতুঙ্গের স্থলাভিষিক্ত হচ্ছেন। 

কান্দাম্বি লঙ্কানদের ব্যাটিং কোচ ছিলেন ২০২৩ সালের ডিসেম্বর থেকে। ভিজেতুঙ্গেও দায়িত্বে ছিলেন ২০০৬ সাল থেকে। যতটুকু জানা গেছে জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পরই কোচিং স্টাফ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। 

জুলিয়ান উডকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তিনি শ্রীলঙ্কার জাতীয় দলের সঙ্গে এক সপ্তাহব্যাপী ‘পাওয়ার-হিটিং প্রোগ্রাম’ পরিচালনা করেন। যেখানে তার কাজ দেখে সন্তুষ্ট হয় শ্রীলঙ্কা ক্রিকেট। আগস্টে তিনি স্বল্পমেয়াদি চুক্তিতে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন। তবে সেপ্টেম্বরে সেই চুক্তির মেয়াদ শেষে তা আর নবায়ন করা হয়নি।

এর আগে উড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), গ্লস্টারশায়ার, হ্যাম্পশায়ার, মিডলসেক্স এবং আইপিএল দল পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করেছেন।

ফার্ডিন্যান্ডস দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই সময়ে তিনি স্পিন বোলিং নিয়ে প্রশিক্ষণ, ম্যাচ প্রস্তুতি, পারফরম্যান্স বিশ্লেষণ ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin