আগ্নেয়াস্ত্র-কাতুর্জসহ একাধিক মামলার আসামি সৌমিক গ্রেপ্তার

আগ্নেয়াস্ত্র-কাতুর্জসহ একাধিক মামলার আসামি সৌমিক গ্রেপ্তার

মেহেরপুর: একটি  ওয়ান শুটার গান ও দুইটি শটগান লিডবল কার্তুজসহ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলার আসামি সুমন আহমেদ ওরফে সৌমিক নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-৩ গাংনী ক্যাম্প।

গ্রেপ্তার সৌমিক গাংনী উপজেলার কাজিরপুর গ্রামের (বাদিয়াপাড়া) এলাকার তাইজেল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাবের একটি টিম তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেপ্তার করেন।

শুক্রবার বেলা ১১ টার দিকে র‌্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

তিনি উল্লেখ করেন, সৌমিকের বিরুদ্ধে গাংনী, মেহেরপুর ও বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

র‌্যাব কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তার সৌমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin