সুবিধাবঞ্চিত শিশুদের চারুলতার শারদ উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের চারুলতার শারদ উপহার

চট্টগ্রাম: যাদের কাছে পূজো মানে কেবল প্রতিমা দেখা বা রঙিন আলোর ঝলকানি। নতুন জামা, পূজোর মিষ্টি কিংবা মণ্ডপে ঘোরাঘুরি অধরা স্বপ্ন—সেইসব শিশুদের মুখে আনন্দের হাসি ফোটাতে এগিয়ে এলো অসাম্প্রদায়িক সামাজিক ও শিক্ষামূলক সংগঠন চারুলতা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার রামগড়ে চা বাগানের শ্রীশ্রী গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শারদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়। একইসঙ্গে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় শিক্ষাসামগ্রী।

আয়োজন করা হয় একসাথে খাবারের, যেখানে ভাত-তরকারি থেকে মিষ্টান্ন— সবই ভাগাভাগি করে খেয়েছে শিশুরা। শুধু জামা বা খাবার নয়, চারুলতা শিশুদের জন্য আয়োজন করে গান-বাজনা ও ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনারও। উৎসবের আমেজে মুখর ছিল তাদের হাসি-খুশির শব্দ। তাদের কাছে এই দিনটি মানেই এক টুকরো খাঁটি আনন্দ, যেখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চারুলতার উপদেষ্টা জুয়েল দেব, ডা. অভীক রায়হান, ডা. ইমদাদ হোসেন রুমন, রাজেন দে, সৌমেন নন্দী, অতিথি পুলক দেব, কায়সার হামিদ, শিমুল আচার্য প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. ইসমাইল চৌধুরী বলেন, পূজোর আলো-আঁধারির ভিড়ে যারা সাধারণত উৎসবের রঙে মিশতে পারে না, তাদের জন্যই ভিন্ন আয়োজন করে আসছে চারুলতা। টানা ১৪ বছর ধরে চারুলতার সদস্যরা পূজোয় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাজিয়ে তুলছে নতুন জামায়।

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin