পোশাকের দোকানে ছুটছেন ক্রেতারা, দাম কম দাবি বিক্রেতাদের

পোশাকের দোকানে ছুটছেন ক্রেতারা, দাম কম দাবি বিক্রেতাদের

রাজধানীর মৌচাক, মালিবাগ ও তালতলা এলাকার বিপণিবিতানগুলোতে শেষ সময়ে এসে জমে উঠছে দুর্গাপূজার কেনাকাটা। মনের মতো পোশাক কিনতে দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, এ বছর পোশাকের দাম তুলনামূলক কম।

এবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা শুরু হবে রোববার (২৮ সেপ্টেম্বর) এবং বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজার ছুটি শুরু হয়ে গেছে। যে কারণে ভিড় বাড়ছে বিপণিবিতানে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মৌচাক, মালিবাগ ও তালতলা এলাকার দোকান ও বিপণিবিতানগুলোতে বাড়তি ক্রেতার ভিড় দেখা গেছে। সামনে কয়েকদিন কেনাকাটার ধুম চলবে বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা।

বরাবর মতো এবারও পূজার বাজারে ছেলেদের পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি-পিস, শাড়ি এবং বাচ্চাদের রকমারি পোশাক পাওয়া যাচ্ছে। ক্রেতা টানতে অনেক দোকান দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।

মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি-পিস এক হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছেলেদের পায়জামা-পাঞ্জাবি ৮০০ টাকা থেকে চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন মানের শার্ট-প্যান্ট নানা দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনপূজার বাজার: মিরপুর বেনারসি পল্লিতে বেচাকেনা জমজমাটপূজার কেনাকাটা ঘিরে সরগরম রাজধানীর বিপণিবিতানপূজাতে ঘর সাজাবেন যেভাবে

মৌচাক মার্কেটে বিক্রেতা জুবায়ের রহমান বলেন, এবার শুরুতে বিক্রি ছিল না। এখন পূজার দিন যত এগিয়ে আসছে, বিক্রি তত বাড়ছে। তবে অন্যান্য বছরের চেয়ে এবার বিক্রি কম হবে মনে হচ্ছে।

বিভিন্ন দোকানে ছাড় থাকায় গত বছরের চেয়ে এ বছর তুলনামূলকভাবে কম দামে পোশাক বিক্রি হচ্ছে জানিয়ে অনিকা ফ্যাশনের কর্ণধার মিলু বলেন, ‘বিক্রি খুব একটা নেই। যে কারণে এবার অনেক কম দামে পোশাক ছেড়ে দিচ্ছি।’

রীতা রানী নামের একজন ক্রেতা বলেন, ‘পূজায় গ্রামে যাব। তাই সবার জন্য কেনাকাটা করছি। গত কয়েকদিনে কিছু কিনেছি, এখন শেষ কিছু টুকটাক কিনতে এসেছি।’

পোশাকের পাশাপাশি জুতা, গয়না ও প্রসাধনসামগ্রীও সমানতালে বিক্রি হচ্ছে। মানুষজন থানকাপড়ও প্রচুর কিনছেন। দোকান ঘুরে কেনাকাটার পাশাপাশি অনেকে অনলাইনেও পণ্য নিচ্ছেন বলে বেশ কয়েকজন ক্রেতা জানালেন।

এনএইচ/একিউএফ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin