আহমেদাবাদে প্রথম দিনেই ভারতের দাপট

আহমেদাবাদে প্রথম দিনেই ভারতের দাপট

লাল বলে আগুনে ফর্মে রয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। তার গতি ঝড়ে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে ৪ উইকেট নেন সিরাজ। এরপর ব্যাট হাতে ম্যাচের লাগাম টেনে ধরে ভারত। দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২১ রান। অপরাজিত আছেন লোকেশ রাহুল। ৫৩ রানে ব্যাট করছেন তিনি। তার সঙ্গে আছেন অধিনায়ক শুবমান গিল (১৮*)। রাহুল তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক।

টস জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দুর্বল ব্যাটিং লাইনআপকে নিয়মিত আঘাত হেনে মাত্র ৪৪.১ ওভারে অলআউট করে ভারত।

তেজনারায়ন চন্দরপলকে শূন্য রানে ফেরত পাঠিয়ে প্রথম আঘাত হানেন সিরাজ। এ বছর টেস্টে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ২৭। ইংল্যান্ডে ২-২ ড্র করা সিরিজেও তিনি ছিলেন অন্যতম নায়ক।

প্রথম স্পেলে ৭ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় সেশনে ফিরে পান আরও একটি উইকেট। তাকে দারুণ সমর্থন দেন জসপ্রীত বুমরা।

অধিনায়ক রোস্টন চেজ (২৪) আর শাই হোপ (২৬) চেষ্টা করেছিলেন ইনিংস মেরামতের। কিন্তু দিনের প্রথম ঘণ্টাতেই ৪২ রানে ৪ উইকেট হারানো ক্যারিবীয়রা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান আসে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে (৩২)। তাকে বোল্ড করেন বুমরা। তিনি নেন মোট ৩ উইকেট। দুটি নিয়েছেন কুলদীপ যাদব। 

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin