দেশ গঠনে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই: রাশেদ খাঁন

দেশ গঠনে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশ গঠনে সামনে থেকে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন আরও বলেন, ‌‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দেশের তরুণ নেতাদের আপামর সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের নতুন বার্তা জনগণের কাছে তুলে ধরতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে মানুষের আকাঙ্ক্ষার কথা শুনতে হবে।’

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কেউ কাজ করেনি। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, তারা সবাই মিলে জনআকাঙ্ক্ষা পূরণের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

বিকেল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে গণসংযোগ করেন রাশেদ খাঁন। এসময় জেলা গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

শাহজাহান নবীন/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin