আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসক

আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসক

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ডা. সং এস আই জ্যাক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে মিটিং করেন। এসময় ডা. জ্যাক আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।

মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে হাসপাতালে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সাথে দেখা করে মতবিনিময় করেন। এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন তিনি।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin