দলিতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে: শ্রম সংস্কার কমিশনের প্রধান

দলিতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে: শ্রম সংস্কার কমিশনের প্রধান

দলিতদের দেশের নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সংস্কার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর জন্য উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথাগুলো বলেন সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগ এই মতবিনিময় সভার আয়োজন করে।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ঢাকার পরিচ্ছন্নতাকর্মীরা মাতৃত্বকালীন ছুটি পান না, এটি হতে পারে না। তাঁরা যেসব বঞ্চনা ও বৈষম্যের শিকার, তার তালিকা তৈরি করতে হবে। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সেই তালিকা দিয়ে প্রতিশ্রুতি নিতে হবে, যাতে তাঁদের অধিকার আদায় করা যায়।

সমাজে অচ্ছুত ধারণা এখনো বিদ্যমান উল্লেখ করে নারীবিষয়ক সংস্কার কমিশনের সভাপতি শিরীন পারভীন হক বলেন, ‘এমনটি আমাদের জন্য লজ্জাজনক। প্রতিদিন এই ধারণাকে চ্যালেঞ্জ করতে হবে।’

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ হয়নি। রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। ভিন্নমত হলে মব সৃষ্টি করা হচ্ছে। এসবের প্রতিবাদ ও প্রতিরোধে কমন ভয়েস (অভিন্ন প্রতিবাদ) তৈরি করতে হবে।’

দলিত জনগোষ্ঠীর মানুষের অনেকে এখনো সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার বলেন, ‘এই বৈষম্য নিরসনে দক্ষতা উন্নয়ন, পেশার আধুনিকায়ন ও সঠিক পরিসংখ্যান জরুরি। সমস্যা আইডেন্টিটির (পরিচয়) নয়, মানসিকতার।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিডিইআরএমের সভাপতি উত্তম কুমার ভক্ত। স্বাগত বক্তব্য দেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের দলিত অধিকার প্রকল্পের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ।

দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক সভাপতি কৃষ্ণা লাল, বিডিইআরএমের আইনবিষয়ক সম্পাদক বাবুল রবিদাস প্রমুখ।

বিডিইআরএমের সাধারণ সম্পাদক শিপন কুমারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য লেখক ও সাংবাদিক সোহরাব হাসান, মাজহারুল ইসলাম, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিপিজে) উপনির্বাহী পরিচালক শাহরিয়ার সাদাত, কারিতাস-বাংলাদেশের প্রতিনিধি সঞ্জীব কুমার মন্ডল, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) উপপরিচালক (কর্মসূচি) রুহী নাজ, পিপলস্ হেলথ মুভমেন্ট (পিএইচএম) বাংলাদেশের সমন্বয়কারী আমিনুর রসুল বাবুল, নারীপক্ষের প্রতিনিধি হাসিনা বেগম প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin