আজ ফ্রাইডে থিয়েটার স্কুলের ‘হ্যামেলিনের পাইড পাইপার’

আজ ফ্রাইডে থিয়েটার স্কুলের ‘হ্যামেলিনের পাইড পাইপার’

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে আজ শনিবার মঞ্চস্থ হবে নাটক ‘হ্যামেলিনের পাইড পাইপার’। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। প্রথম মঞ্চায়ন বিকেল সাড়ে চারটায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাতটায় শুরু হবে। অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকারের নির্দেশনায় নাটকটি মঞ্চে আসছে। এর আগে তিনি ফ্রাইডে থিয়েটার স্কুল আয়োজিত একটি কর্মশালা পরিচালনা করেন। ওই কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণেই তৈরি হয়েছে এই প্রযোজনা।

গল্পটি অনেকের জানা। বিশ্বখ্যাত জার্মান লোককথার নাট্যরূপটি হ্যামেলিনের পাইড পাইপার মধ্যযুগীয় হ্যামেলিন শহরের পটভূমিতে রচিত। গল্পটি ন্যায়, প্রতিশ্রুতি ও বিশ্বাসভঙ্গের পরিণতি নিয়ে নির্মিত এক অনন্য রূপক কাহিনি। আয়োজকেরা জানান, রসাত্মক অভিনয় আর হৃদয়স্পর্শী উপস্থাপনায় নাটকটি সব বয়সী দর্শকের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।

গল্পে দেখা যায়, হ্যামেলিন নগরীতে ইঁদুরের উৎপাত চরমে পৌঁছালে এক রহস্যময় বাঁশিওয়ালা এসে মেয়রকে প্রতিশ্রুতি দেয় শহরকে মুক্ত করার। জাদুকরি বাঁশির সুরে শহরের সব ইঁদুর তাড়িয়ে দিয়ে প্রতিশ্রুতি রাখে সে। কিন্তু পুরস্কার দিতে অস্বীকৃতি জানায় মেয়র। অবিচারের শাস্তি হিসেবে বাঁশিওয়ালা হ্যামেলিনের সব শিশুকে নিয়ে চলে যায় এক অজানা জগতে, যেখানে আনন্দের অবাধ উল্লাস অপেক্ষা করছে, আর পেছনে রয়ে যায় শোকভারাক্রান্ত হ্যামেলিন।জাদুকরি বাঁশির সুরে ইঁদুরের অভিশাপ থেকে মুক্তি মিললেও মানুষের লোভ ও অবিচারের পরিণতিই শেষ পর্যন্ত বড় শিক্ষা হয়ে ওঠে এ কাহিনিতে।

Comments

0 total

Be the first to comment.

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন আরশরা Prothomalo | নাটক

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন আরশরা

গতকাল বৃহস্পতিবার দুর্গাপূজার বিজয়া উপলক্ষে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা ইয়াশ রোহান। ছবিতে তা...

Oct 03, 2025

More from this User

View all posts by admin