আজও প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকরা, রবিবার লংমার্চ

আজও প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকরা, রবিবার লংমার্চ

সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে দেখা যায় তাদের।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে, রবিবার (২ নভেম্বর) প্রেসক্লাব টু যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। তারা জানান, আগামীকালের মধ্যে কাঙ্ক্ষিত দাবি পূরণ না হলে রবিবার আমরা যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি করতে বাধ্য হবো। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

উল্লেখ্য, বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত অর্ধশতাধিক শিক্ষক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি শিক্ষকরা।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin