আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল উপহারের ৫০০ কেজি সুগন্ধি চাল

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল উপহারের ৫০০ কেজি সুগন্ধি চাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চালভর্তি একটি পিকআপ সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এসব চাল ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।

এর আগে সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুড়া চালভর্তি পিকআপটি আখাউড়া স্থলবন্দরে আসে। সেখানে রপ্তানিকারকদের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের জন্য উপহারস্বরূপ ৫০০ কেজি চাল পাঠানো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে উপহারের চালগুলো ভারতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে এর আগে আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহার হিসেবে ভারতে ইলিশ মাছ পাঠানোর অনুমোদন দিয়েছিল সরকার। এবার পাঠানো হলো সুগন্ধি চাল। প্রতিবছর দুই দেশের মধ্যে বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে এ ধরনের উপহার বিনিময় হয়ে থাকে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin