আলেমদের পরামর্শেই দেশ ও জাতির কল্যাণ নিহিত: জমিয়তে উলামা

আলেমদের পরামর্শেই দেশ ও জাতির কল্যাণ নিহিত: জমিয়তে উলামা

বর্তমান সংকটময় সময়ে যখন জাতি বিভ্রান্তি, অন্যায় ও অস্থিরতার শিকার, তখন ইসলামি দলগুলোর পথ ও কর্মপদ্ধতি নির্ধারণে হক্কানী আলেমদের পরামর্শ ও দিকনির্দেশনা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ইসলামি দলগুলো যদি দ্বীনদার, নিরপেক্ষ ও অভিজ্ঞ আলেমদের পরামর্শ মোতাবেক রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাতে ইসলাম, মুসলমান, দেশ ও জাতির প্রকৃত কল্যাণ নিহিত থাকবে, এমনটাই বিশ্বাস করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা সমাবেশে এসব বলা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তুল মোদারর্ছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কুরাইশী, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদবী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, চট্টগ্রাম দারুল মারিফের মহাপরিচালক মাওলানা ফুরকানুল্লাহ নদবী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, মুফতি কেফায়েতুল্লাহ হাটহাজারী, মাওলানা খুবাইব জিরি, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাটহাজারী, মুফতি মুহাম্মদ আলী আফতাবনগর, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ ও মুফতি সালাউদ্দিন দিলু রোড। দলীয় নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা মাস‌উদুল করিম, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা লোকমান মাযহারী, মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা নুর মুহাম্মদ কাসেমী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মুফতি জাবের কাসেমী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মুফতি হাসান আহমদ কাসেমী, মাওলানা হাম্মাদ গাজীনগরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হাকিম নুরুজ্জামান আসাদী, মাওলানা নজরুল ইসলাম, মুফতি ইবাদুর রহমান, হাফিজ মাওলানা মুখলেসুর রহমান চৌধুরী, মানার রুহুল আমিন নগরী, মাওলানা ইসহাক কামাল, রিদওয়ান মাযহারী প্রমুখ।

সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করে ১৩ দফা প্রস্তাবনা গৃহীত হয়। এগুলো হলো-

১. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে।

২. জুলাই জাতীয় সনদ ২০২৫ এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৩. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে।

৪. প্রাথমিক শিক্ষায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক ও গানের শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে।

৫. নির্ধারিত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে।

৬. শরিয়াভিত্তিক নারী অধিকার প্রতিষ্ঠা এবং বিতর্কিত নারী কমিশনের সুপারিশ বাতিল করতে হবে।

৭. সমকামিতা ও ট্রান্সজেন্ডার সংস্কৃতিসহ ইসলামবিরোধী পরিকল্পনা বন্ধ করতে হবে।

৮. পিলখানা, শাপলা, মোদীবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণহত্যার বিচার দ্রুত করতে হবে।

৯. ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে।

১০. অন্তর্বর্তী সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

১১. গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় জোরালো আন্তর্জাতিক ভূমিকা রাখতে হবে।

১২. পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমন করতে হবে।

১৩. কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও মসজিদ-মাদ্রাসা দখলসহ সব অন্যায়-জুলুম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

১৪. মসজিদ দখল, চাঁদাবাজি ইত্যাদি রোধে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

১৫. জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।

সম্মেলনে নেতারা জানান, ইসলামি মূল্যবোধ, ন্যায়বিচার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় উপরোক্ত দাবিগুলোর বাস্তবায়ন অত্যাবশ্যক। সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin