আমদানি-রফতানি সচল রাখতে আগামী শুক্র ও শনিবার ঢাকা কাস্টম হাউস খোলা

আমদানি-রফতানি সচল রাখতে আগামী শুক্র ও শনিবার ঢাকা কাস্টম হাউস খোলা

দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে দেশের আমদানি, রফতানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে ঢাকা কাস্টম হাউস আগামী ২৪ ও ২৫ অক্টোবর (শুক্র ও শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) কাস্টম হাউস, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, কাস্টম হাউস, ঢাকার আওতাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে আগামী শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে। নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, দুর্যোগ পরবর্তী সময়ে আমদানি-রফতানি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসায়িক গতি সচল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাস্টম হাউস, ঢাকার যৌথ কমিশনার সুমন দাশের সই করা ওই আদেশে উল্লেখ করা হয় জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এ বিষয়ে কাস্টম হাউস, ঢাকার কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের তথা দুর্যোগের প্রভাব কাটিয়ে দ্রুত বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা পণ্য ছাড় ও রপ্তানির কাজে কোনও বিঘ্ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

 

Comments

0 total

Be the first to comment.

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র BanglaTribune | বিজনেস নিউজ

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র

বাংলাদেশের খেলনা শিল্পে রফতানির সম্ভাবনা বিপুল হলেও নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে...

Sep 23, 2025
বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি? BanglaTribune | বিজনেস নিউজ

বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি?

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ সম্পদের নতুন তথ্য সামনে এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আও...

Sep 19, 2025

More from this User

View all posts by admin