আমি থাকতেই হাতিয়ায় ফেরি উদ্বোধন করতে চাই: এম সাখাওয়াত

আমি থাকতেই হাতিয়ায় ফেরি উদ্বোধন করতে চাই: এম সাখাওয়াত

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাটে রুটে শিগগিরই ফেরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি চাই, আমি থাকতেই এ ফেরি যেন উদ্ধোধন করতে পারি।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়ায় নলচিরা ঘাট পরিদর্শনে এসে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এর আগে আমাদেরকে এখানে আসতে দেওয়া হয়নি। আমরা এখানে আসতে পারিনি, কাজ করতে পারিনি। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিল। কেন একটা নদী বন্দর ঘোষণা করতে কেন এত বছর লাগলো। বন্দর হলে আমরা বন্দরের উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আপনারা নেতা সিলেক্ট করবেন, সে এসে ঘাট দখল করবে। তার আগেও এভাবে ঘাট দখল করে রাখা হয়েছিল। এটা মানুষের সম্পদ সরকারের সম্পদ। এটাকে আপনারা দেখে শুনে রাখতে হবে। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতার যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তারা যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৬/১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সকলে তা প্রতিহত করবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিওটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিওটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা , হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন সহ স্থানীয় শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin