শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন: প্রধান উপদেষ্টাকে নাসিরউদ্দীন পাটোয়ারী

শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন: প্রধান উপদেষ্টাকে নাসিরউদ্দীন পাটোয়ারী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তার দাবি, ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওই দিন এনসিপি ওই সনদে সই করবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। 

নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল স্যার কোনও টালবাহনা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন।’ 

 

 

Comments

0 total

Be the first to comment.

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল BanglaTribune | রাজনীতি

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল

জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে স...

Oct 20, 2025

More from this User

View all posts by admin