আনোয়ার ল্যান্ডমার্কের ২৪তম বর্ষপূর্তি উদ্‌যাপন

আনোয়ার ল্যান্ডমার্কের ২৪তম বর্ষপূর্তি উদ্‌যাপন

আনোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্কের ২৪তম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর একটি রিসোর্টে দিনব্যাপী উৎসবমুখর অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, শুভানুধ্যায়ীসহ শতাধিক মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর হোসেন আক্তার প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আনোয়ার ল্যান্ডমার্ক শুধু আবাসন নির্মাণ করে না, মানুষের স্বপ্নকে বাস্তবের ছোঁয়া দেয়। আগামী দিনে আনোয়ার ল্যান্ডমার্ক আরও প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে, যাতে কম খরচে আধুনিক ও টেকসই ফ্ল্যাট মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে কর্মরত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০০১ সালে আনোয়ার ল্যান্ডমার্ক যাত্রা শুরু করেছিল আবাসন খাতে এক নতুন স্বপ্ন নিয়ে। তখন থেকে অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য নিরাপদ, টেকসই ও মানসম্পন্ন আবাসন গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে গেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এটি দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট কোম্পানি। এটি আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin