আন্তর্জাতিক মঞ্চ থেকে দেশে মুক্তি পাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

আন্তর্জাতিক মঞ্চ থেকে দেশে মুক্তি পাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম, মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতা ‘বাড়ির নাম শাহানা’ মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আগামী ১৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে এর পরিচালক লীসা গাজী।

পরিচালক বলেন, এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীসত্তা হিসেবে হাজির করে। এটি বিষণ্ণ করার সিনেমা নয়, বরং জীবনের জয়গানে মুখর।

সত্য ঘটনা অবলম্বনে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’। নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা যার কৈশোরের একটি জেদের মাসুল দিতে হয় পরিবারের চাপে ইংল্যান্ডপ্রবাসী এক বিপত্নীকের সঙ্গে ট্রাংক কলে বিয়ে বাঁধার মাধ্যমে।

একা দীপা লন্ডনে পাড়ি জমায় ভাগ্যের অজানা রাস্তায়। কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করে থাকে কল্পনার অতীত বাস্তবতা। দীপা কি পারবে সেই কঠিন বাস্তবতা একা মোকাবেলা করতে!

গুপী বাঘা প্রডাকশনস লিমিটেড এবং কমলা কালেক্টিভের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। তার পাশাপাশি অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরেও অনেকে।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin