মো. ফাহাদের পরিচালনায় ফিকশন ‘প্রেম আমার’

মো. ফাহাদের পরিচালনায় ফিকশন ‘প্রেম আমার’

প্রেম কখনো হাসায়, কখনো কাঁদায়। জীবনকে করে দুর্বিষহ, আবার কখনো গড়ে তোলে পাহাড়সম শক্ত ভিতে।

গল্পে দেখা যাবে, আরিয়ান ভার্সিটিতে মাস্টার্স করছে, পড়ালেখায় খুবই সিরিয়াস। কখনো কোনো মেয়ের দিকে ভুলেও যেন তাকায় না। অনার্সে ভর্তির পর নিশির অরিয়েন্টেশন ক্লাস, ক্যাম্পাসে দেখা হতেই চোখ লেগে যায় আরিয়ানের। নিশির চোখে চোখ রাখতেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিশির বডি গার্ড।

জীবনে প্রথম একটা মেয়েকে ভালো লাগছে আরিয়ানের, তাও প্রথম দেখায়ই ধাক্কা খেতে হলো। আবদ্ধ পরিবেশে বেড়ে ওঠা নিশির মনে বিষয়টা ভীষণ দাগ কাটে। একপর্যায়ে তাদের মধ্যে আরও বেশি ভালো লাগা কাজ করে এবং ভালোবাসা গড়ে ওঠে।  

আরিয়ান একদিন জানতে পারে নিশি এক শিল্পপতি ও স্মাগলারের মেয়ে। নিশির বাবা তাদের সম্পর্কের কথা শুনে তেলে-বেগুনে জ্বলে, কারণ তিনি তার এক বন্ধুর ছেলের সঙ্গে নিশির বিয়ের কথা বলে রাখছেন। অতপরঃ সিদ্ধান্ত হয় আরিয়ানকে গুম করার পরিকল্পনা করে। পরিণতি কি হয় জানতে হলে অপেক্ষা করতে হবে প্রচারের দিন পর্যন্ত।  

এই ফিকশনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, সুমাইয়া অর্পা, সাহেলা আক্তার, কাজী রাজু,ফরিদ হোসেন, ফাহমিদা তৃষা প্রমুখ।  

এ বিষয়ে পরিচালক মো. ফাহাদ বলেন, ভালোবাসা ছাড়া জীবন তার আসল সৌন্দর্য খুঁজে পায় না। উঠতি বয়সের আবেগ-উদ্দীপনা যেন অথৈই সাগরের ঢেউয়ের মতোই লাফিয়ে উঠে। মন থাকে বাঁধনহারা, আকাশের পাখির মতোই উড়ে বেড়ায়। কল্পনার রঙে ঘুরতে থাকে নাটাই ছাড়া। গল্পটি এক কথায় খুবই হৃদয়স্পর্শী।

নির্মাতা সূত্রে জানা যায় নাটকটি শিগগিরই দেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।    

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin