ঝোপঝাঁড় পরিষ্কার করার সময় ভিমরুলের কামড়ে মৃত্যু

ঝোপঝাঁড় পরিষ্কার করার সময় ভিমরুলের কামড়ে মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সতীন ওঝা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ১০০ শয্যাবিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সতীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাঁড় পরিষ্কার করছিলেন সতীন ওঝা। সেখানে ভিমরুলের চাক ছিল এটি তার জানা ছিল না। সকাল আনুমানিক ১০টার দিকে কলাবাগান পরিষ্কার করার সময় ভিমরুল তাকে আক্রমণ করে। তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে সতীন ওঝা মারা যান।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, সকাল ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় আনার পর সতীন ওঝাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সারা শরীরে ভীমরুলের কামড়ের কারণে অ্যালার্জিক রিয়্যাকশনে বিকাল সোয়া ৪টার দিকে তার মৃত্যু ঘটে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin