আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে না তো?

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে না তো?

বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে কতটা সচেতন। আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না জানেন কি?

অ্যাকাউন্টটি অন্য কারো সঙ্গে লিঙ্ক করা হয়েছে কি না এবং অন্য কেউ এটি ব্যবহার করছে কি না। এটি আপনার গোপনীয়তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে এবং ব্যক্তিগত বার্তা, ছবি বা কল অন্য কারো হাতে চলে যেতে পারে। তাই খেয়াল রাখুন এবং জেনে নিন কীভাবে এটি আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন-

১. লিংকড ডিভাইস চেক করুনএজন্য অ্যান্ড্রয়েড বা আইফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপে যান। এরপর সেটিংসে ক্লিক করতে হবে, তারপর লিংকড ডিভাইস অপশনে যেতে হবে। কোনো অজানা ডিভাইস বা ব্রাউজার (ক্রোম, এডজ, ইউন্ডোজ) লগ ইন করা আছে কি না তা দেখতে হবে। যদি তা-ই হয়, তাহলে লগ আউট করতে বা সব ডিভাইস থেকে লগ আউট করতে এটিতে ক্লিক করতে হবে।

২. হোয়াটসঅ্যাপ ওয়েব/ ডেস্কটপ লগইন নোটিফিকেশনযদি কেউ হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে লগ ইন করে থাকেন, তাহলে নিজেদের ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে।

৩. চ্যাট হিস্টোরিতে অজানা বার্তাইউজারদের কাছে পাঠানো অজানা বার্তা, নতুন বা দুর্ঘটনাক্রমে তৈরি গ্রুপ, যে বার্তাগুলো নিজে লেখা হয়নি সেগুলো সবই ইঙ্গিত দেয় যে, অন্য কেউ সেই চ্যাট অ্যাক্সেস করছে।

৪. লাস্ট সিন কখন দেখুনকেউ যদি অনলাইনে না থাকেন, কিন্তু সেই অ্যাকাউন্টে সক্রিয় থাকে, তাহলে এটি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কারো ব্যবহার করা হতে পারে।

৫. সিকিউরিটি কোড/এনক্রিপশন নোটিফিকেশনকেউ এনক্রিপশন কোড পরিবর্তন করলে একটি বিজ্ঞপ্তি পেতে পারেন। তার জন্য সেটিংস> অ্যাকাউন্ট>সিকিউরিটি-তে গিয়ে ‘শো সিকিউরিটি নোটিফিকেশনস’ এনেবল করতে হবে।

আরও পড়ুনঅন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মিউজিক অ্যাড করবেন যেভাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin