আর কি তবে দেখা যাবে না শিল্পী তাহসানকে?

আর কি তবে দেখা যাবে না শিল্পী তাহসানকে?

অস্ট্রেলিয়ায় ভক্তদের জন্য খুব মন খারাপ করা খবর শোনালেন সঙ্গীতশিল্পী তাহসান। মাইক্রোফোন হাতে ঘোষণা দিয়ে ফেললেন সঙ্গীতজীবনের ইতি টানার।

তাহসান বলেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সঙ্গীতজীবনের হয়তো ইতি টানব। এটা স্বাভাবিক। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—“দূরে তুমি দাঁড়িয়ে”—দেখতে কেমন লাগে।’

যেখানে তাহসানের গান শুনে উন্মাদনায় ভাসার কথা দর্শকদের, সেখানে হঠাৎ এমন ঘোষণা শুনে মন খারাপ হয়ে যায় অনেক ভক্তের। তখনই তারা ‘না না’ বলে তাহসানকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

পেশাদার সঙ্গীতে ২৫ বছর পার করছেন তাহসান। এই রজতজয়ন্তী উপলক্ষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টগুলোতে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন তিনি।

/এমএমএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin