‘আর্কেশিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ স্বর্ণপদক জিতলেন স্থপতি এনামুল করিম নির্ঝর

‘আর্কেশিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ স্বর্ণপদক জিতলেন স্থপতি এনামুল করিম নির্ঝর

দক্ষিণ কোরিয়ার ইঞ্চিওন শহরে অনুষ্ঠিত এশিয়ান কংগ্রেস অব আর্কিটেক্টসে বাংলাদেশি স্থপতি এনামুল করিম নির্ঝর অর্জন করেছেন আন্তর্জাতিক স্বর্ণপদক। মর্যাদাপূর্ণ ‘আর্কেশিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ বসবাড়ি বিভাগে স্বর্ণপদক জিতেছেন তিনি।

এই স্বীকৃতি এসেছে তার নকশা করা স্থাপত্য প্রকল্প ‘চাবি’-র জন্য। প্রকল্পটি ঢাকার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাবো বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে ৩.৯ বিঘা জমিতে নির্মিত একটি বিকল্প আবাসিক ভবন। প্রকল্পটি একটি একক পরিবারের জন্য নির্মিত বিকল্প বাড়ি, যেখানে প্রকৃতি, আলো-বাতাস আর আধুনিক স্থাপত্য মিলেমিশে এক নান্দনিক সৌন্দর্যের রূপ হয়ে উঠেছে।

স্থপতি নির্ঝর বলেন, ‘প্রকল্পটি মূলত মানসিক ও মানবিক স্থাপত্য নকশা চর্চা প্রক্রিয়ার নতুন উদ্যোগ। যেখানে পরিসর, অনুভূতি, প্রকৃতি ও পরিস্থিতির সঙ্গে এক ধরনের সমীকরণ গড়ার চেষ্টা করা হয়েছে। উদ্ভাবনীমূলক এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের স্থাপত্য দর্শককে প্রভাবিত করতে পারে।’

‘চাবি’-র ক্লায়েন্ট জনাব এটিএম মাহবুবুল আলম চৌধুরীকে কৃতজ্ঞতা জানিয়ে নির্ঝর বলেন, ‘তিনি আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন বলেই এই বাড়িটি সাধারণ বাড়ির চেয়ে ভিন্নরূপ ও জীবনঘনিষ্ঠ করে নির্মাণ করা সম্ভব হয়েছে।’

এনামুল করিম নির্ঝরের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সদর দপ্তর, নিনাকাব্য এবং ফেরা।

এনামুল করিম নির্ঝর একাধারে স্থপতি, চলচ্চিত্রকার, আলোকচিত্রী, গীতিকার, সুরকার ও লেখক। এছাড়াও তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে, স্থাপত্য, সঙ্গীত, চলচ্চিত্র ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় স্থাপত্য ও মানবিক সম্পর্কের সমীকরণ বুঝতে এই বাড়ি নির্মাণের শেষ দিকে একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin