আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দশ বাণিজ্যিক ব্যাংকের কাছে থেকে নিলামে আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২১.৮০ টাকা দরে এসব ডলার কেনা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসাইন খান।

ডলারের চাহিদা কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাড়তি ডলার জমা হতে থাকে। এ অবস্থায় বাজারে ডলারের দাম পড়ে যাওয়া রোধ করতে মাল্টি প্রাইস অ্যাকশন মেথডে ব্যাংকগুলোর কাছে থেকে ডলার কিনে নেয় কেন্দ্রীয় ব্যাংক।

প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি অব্যাহত থাকা ও বৈদেশিক সাহায্যের কিস্তি ছাড়ের কারণে ডলার প্রবাহ বৃদ্ধি পায়। একই সময়ে আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রণ করার কারণে ব্যাংকগুলোতে বাড়তি ডলার জমা হতে থাকে।

ডলার উদ্বৃত্ত হওয়ার পেছনে পাচার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগও ভুমিকা রাখে। বর্তমান সরকার বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে নানামুখী উদ্যোগের পাশাপাশি নতুন করে পাচার রোধে কঠোর অবস্থান নেয়। এতে হুন্ডিও কিছুটা কমে। এরফলে ডলারের জন্য দ্বারস্থ হওয়ার পরিবর্তে মানুষ ডলার বিক্রি করে, যা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ২০৮ কোটি ৮০ লাখ ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংকের গৃহীত নানা উদ্যোগের কারণে ডলারের দাম এখন পুরোপুরি বাজারের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি অন্যতম শর্ত ছিল। আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী, বাংলাদেশের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা, বর্তমানে তার চেয়ে বেশি রিজার্ভ রয়েছে।

জেডএ/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin