আরসিইপি বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশসহ ৪ রাষ্ট্র

আরসিইপি বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশসহ ৪ রাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও চিলি। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর কর্মকর্তারা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

চীন-সমর্থিত আরসিইপি বর্তমানে ১৫টি দেশকে নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে— চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ১০ সদস্য দেশ। ২০২০ সালে স্বাক্ষরিত এ চুক্তি বিশ্বের মোট জিডিপির প্রায় এক-তৃতীয়াংশকে অন্তর্ভুক্ত করে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান আসিয়ান বাণিজ্য ও অর্থমন্ত্রীদের বৈঠকের ফাঁকে আরসিইপি কর্মকর্তারা জানান, নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে জোটের তেমন কোনো আপত্তি নেই। তারা হংকং, শ্রীলঙ্কা, চিলি ও বাংলাদেশকে সদস্য হিসেবে নিতে প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডিয়া রোরো এসতি বিদ্যা পুত্রি সাংবাদিকদের বলেন, আরসিইপিতে যোগ দিতে আগ্রহী যেকোনো দেশকে আমরা স্বাগত জানাই।

মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী তেংকু জাফরুল আজিজ বলেন, নতুন সদস্য গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত আসছে অক্টোবরে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে নেওয়া হবে। পাঁচ বছর পর এ সম্মেলনে আরসিইপি নেতারা মুখোমুখি বৈঠকে বসবেন। ওই সম্মেলনে ২০২০ সালে স্বাক্ষরিত চুক্তির উন্নয়ন বা হালনাগাদ নিয়েও আলোচনা হবে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নীতির বিরুদ্ধে আরসিইপি একটি সম্ভাব্য বাণিজ্যিক সুরক্ষা হিসেবে কাজ করতে পারে। তবে সদস্য দেশগুলোর ভিন্নমুখী স্বার্থের কারণে এই চুক্তির শর্তগুলো তুলনামূলকভাবে কিছু অন্যান্য আঞ্চলিক বাণিজ্য চুক্তির চেয়ে দুর্বল হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, চিলি ও হংকংয়ের আগ্রহ বাস্তবে রূপ নিলে দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার নতুন বাজারও বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোটের অন্তর্ভুক্ত হবে।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin