ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে প্রতারণা এড়াতে ১০টি পরামর্শ

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে প্রতারণা এড়াতে ১০টি পরামর্শ

ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান কখনোই আপনার ওটিপি বা পিন চাইবে না। কেউ চাইলে বুঝবেন প্রতারণার ঝুঁকি আছে।

মেসেজ বা ই–মেইলে পাওয়া লিংক বা অ্যাপ ডাউনলোডের অনুরোধে সাড়া দেবেন না। এসবের মাধ্যমে আপনার কার্ডের তথ্য চুরি হতে পারে।

কার্ড দিয়ে প্রতিবার লেনদেনের সঙ্গে সঙ্গে এসএমএস বা অ্যাপ নোটিফিকেশন এলে দ্রুত বুঝতে পারবেন কোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন হয়েছে কি না।

প্রতি সপ্তাহ বা মাসে একবার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও ব্যালান্স চেক করুন। অস্বাভাবিক লেনদেনের মতো কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাংককে জানান।

সুযোগ থাকলে কার্ডে প্রতিদিন বা মাসিক সর্বোচ্চ খরচের সীমা বেঁধে দিন। এতে বড় ক্ষতি হবে না।

শুধু বিশ্বস্ত প্রতিষ্ঠানকেই কার্ড সংযোগ দিন। অটো-ডেবিট ব্যবহারের আগে ভালোভাবে যাচাই করে নিন।

চিপ বা কন্ট্যাক্টলেস (এএফসি) প্রযুক্তির সুবিধাযুক্ত কার্ড তুলনামূলক নিরাপদ। সম্ভব হলে সে ধরনের কার্ড ব্যবহার করুন।

ঝুঁকি কমাতে সীমিতসংখ্যক সেবায় কার্ড ব্যবহার করুন।

অস্বাভাবিক লেনদেন দেখলেই দ্রুত কার্ড ব্লক করতে পারবেন।

পাসওয়ার্ড জটিল রাখুন, টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন এবং নিরাপদ ইন্টারনেট সংযোগে লেনদেন করুন।

সচেতনতার অভাবে মুহূর্তেই বড় ক্ষতির শিকার হতে পারেন। তাই ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন, নিজেকে ও নিজের অর্থকে সুরক্ষিত রাখুন।

সূত্র: ইয়াহু

আজকাল লেনদেনে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে অনেক। কেনাকাটা থেকে শুরু করে বিল পরিশোধ—সব ক্ষেত্রেই কার্ড আমাদের জীবনকে সহজ করেছে। তবে এর সঙ্গে বেড়েছে প্রতারণার ঝুঁকিও। অচেনা ফোনকল, ভুয়া ওয়েবসাইট বা অ্যাপ, ফিশিং লিংক—যেকোনো ফাঁদে পা দিলেই আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তাই কার্ড ব্যবহারে সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। জেনে নিন কীভাবে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করলে ঝুঁকি কমানো সম্ভব।

Comments

0 total

Be the first to comment.

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন Prothomalo | কেনাকাটা

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

এখানে বাংলাদেশসহ ৩৪টি দেশের হিসাব তুলে ধরা হলো। শুরুতেই দেখে নিন ৪টি দেশের বিস্তারিত হিসাব। সময় বাঁচ...

Sep 18, 2025
ছেলেদের গয়না, বিশ্বখ্যাত প্রসাধনী, দেশীয় ব্র্যান্ডে ছাড়—ঢাকায় কেনাকাটার খোঁজখবর Prothomalo | কেনাকাটা

ছেলেদের গয়না, বিশ্বখ্যাত প্রসাধনী, দেশীয় ব্র্যান্ডে ছাড়—ঢাকায় কেনাকাটার খোঁজখবর

‎৪ সেপ্টেম্বর ছেলেদের গয়নার নতুন সংগ্রহ এনেছে ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’। রয়েছে ব্রেসলেট, মালা ও আংটি। আ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin