আসন্ন নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শনের আহ্বান ডিএমপি কমিশনারের

আসন্ন নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শনের আহ্বান ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে। কোনও দলীয় আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব।’

সভায় ডিএমপি কমিশনার আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিএমপির আধুনিকায়নের কাজ চলছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন পদ্ধতি চালু করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘রাজধানীতে ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ছিনতাইপ্রবণ স্পটগুলো চিহ্নিত করে টহল জোরদারের পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সহায়তাকারী ও অর্থায়নকারীদের আইনের আওতায় আনা হবে।’

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতির তথ্য উপস্থাপন করেন। এ সময় ডিএমপি কমিশনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ সকল যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin