বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার গাবতলীতে মহিলা দল নেত্রীর মামলার আসামি মহিষাবান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য সুলতান মাহমুদকে (৪০) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে রানীরপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্র জানায়, সুলতান মাহমুদ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি মহিষাবান ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনির গাবতলী থানায় একটি নাশকতার মামলা করেন। সুলতান মাহমুদ সেই মামলার আসামি। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গা ঢাকা দেন। রবিবার রাতে গোপনে খবর পেয়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, যুবলীগ নেতা সুলতান মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin