আতিফ আসলামকে নিয়ে জুলাই শহীদদের জন্য চ্যারিটি কনসার্ট

আতিফ আসলামকে নিয়ে জুলাই শহীদদের জন্য চ্যারিটি কনসার্ট

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনে ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ শীর্ষক চ্যারিটি কনসার্ট আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্লাটফর্ম। এবার পাকিস্তানি জনপ্রিয় শিল্পী আতিফ আসলামকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের সব আয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। এ বিষয়ে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আয়োজকরা ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছেন।

কনসার্টে দেশি-বিদেশি শিল্পীদের পাশাপাশি লোকসংগীত ও কাওয়ালি পরিবেশিত হবে। এছাড়া আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি ও মঞ্চনাটকসহ জুলাই বিপ্লব-সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকবে। এর আগে তারা রাহাত ফাতেহ আলী খানকে নিয়ে অনুরূপ অনুষ্ঠান আয়োজন করেছিল।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin