আওয়ামী লীগের ব্যাপারে ‘নো মার্সি’ হামিমের

আওয়ামী লীগের ব্যাপারে ‘নো মার্সি’ হামিমের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ এবং রাজনৈতিক নেতাদের হেনস্তায় আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ হুঁশিয়ারি দেন তিনি।

পাঁচ ঘণ্টা আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে….no mercy’

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও পাশে ছিলেন। এ বিষয়ে ফেসবুক পেজে পোস্ট দেন তাসনিম জারা।

তিনি লিখেছেন, এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে, পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।

এ ঘটনায় জরুরি বিবৃতি দিয়েছে এনসিপি। এতে বলা হয়, আখতার হোসেন ও তাসনিম জারার সঙ্গে এই হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সফরসঙ্গীরাও ছিলেন এবং তারাও আওয়ামী সন্ত্রাসীদের তোপের মুখে পড়েন। কিন্তু এই হামলার প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে মূলত এনসিপি নেতাদের। জুলাই বিপ্লবের সময় যারা জীবনবাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হামলাকারীদের ক্ষোভ আজও থামেনি। আখতার হোসেনকে খুনি হাসিনা সরকার জুলাইতে গ্রেপ্তার করে নির্যাতন চালায়। যিনি গণআন্দোলনের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন, আজও সেই সংগ্রামের মূল্য দিতে হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা।

নিউইয়র্কের ওই ঘটনার পর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনও গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।  

একই ঘটনায় মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin