টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান

টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান

এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবে অনেকগুলো প্রথম এক হচ্ছে ঢাকাই নায়ক জায়েদ খানের অভিজ্ঞতায়। সবচেয়ে বড় বিষয়, এবারের পূজায় যুক্তরাষ্ট্র প্রবাসী এই ঢাকাই নায়ক নাচবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোকিত স্থান নিউইয়র্কের টাইমস স্কয়ারে।

খবরটি জায়েদ খান বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। সত্যতা মিলেছে টাইমস স্কয়ার দুর্গাপূজা উৎসব কমিটির ফেসবুক পেজ থেকেও।

১ থেকে ৪ অক্টোবর বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজন করছে পূজা উৎসব। তার মধ্যে শেষ দিনের বড় চমক হিসেবে থাকছেন ঢালিউডের জায়েদ খান ও টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তা।

তারা দু’জনে দুই বাংলার জনপ্রিয় সব গানের সঙ্গে নাচবেন। সবাইকে জানাবেন শারদীয় শুভেচ্ছা।  

জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করবো। তাও আবার সেটি টাইমস স্কয়ারের মতো ভেন্যুতে। আমি যতদূর জেনেছি, যুক্তরাষ্ট্রে এটাই বাঙ্গালিদের সবচেয়ে বড় পূজার আসর। তাছাড়া প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে স্টেজ শেয়ার করবো। এটাও একটা ভালো লাগার বিষয়। সব মিলিয়ে বিষয়টি আমার জন্য দারুণ অভিজ্ঞতা ও আনন্দের হবে বলে মনে হচ্ছে।’ jwARI.fetch( $( "#ari-image-jw68d262b78f456" ) ); অনেকেই জানেন, জায়েদ খান গত প্রায় এক বছর ধরে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্থানীয় ঠিকানা টেলিভিশনের সেলিব্রিটি শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ সঞ্চালনা করে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন এই নায়ক।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin