আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্তের কাজ শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্তের কাজ শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা তাঁরা শুরু করতে যাচ্ছেন।

আজ একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘কয়েক দিন আগে বরিশালে আইন উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠছে না। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই।’

এর জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আইন উপদেষ্টা কোথায় কী বলেছেন, সেটার জবাব তাঁর দেওয়া উচিত হবে না। তবে তাঁদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এনডিএম (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) নামের একটি রাজনৈতিক দল আগেই একটি অভিযোগ দাখিল করেছে। তাঁরা (প্রসিকিউশন) সেটার ভিত্তিতে তদন্ত করছেন। সুতরাং বলা যেতে পারে, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা তাঁরা শুরু করতে যাচ্ছেন। সেটা যদি পুরোদমে শুরু হয়, তখন তাঁরা বলতে পারবেন আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর এগিয়েছে।

এ সময় আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, এখন কি বলা যাবে আওয়ামী লীগের বিচার শুরু হয়েছে?

জবাবে তাজুল ইসলাম বলেন, হ্যাঁ, অভিযোগ এসেছে। তাঁরা এটা গুরুত্ব দিয়ে তাঁরা যাচাই-বাছাইয়ের কাজ করছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin