আয়রনম্যান ইতালিতে সফল হলেন আরিফুর রহমান

আয়রনম্যান ইতালিতে সফল হলেন আরিফুর রহমান

মাত্র কয়েক দিন আগেই ১৪ সেপ্টেম্বর আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সফল হয়েছেন বাংলাদেশের আয়রনম্যান মো. আরিফুর রহমান। আজ শনিবার আয়রনম্যান ইতালিতে অংশ নিয়ে সফল হলেন তিনি। কয়েক দিনের ব্যবধানে দু–দুটি আয়রনম্যান সম্পন্ন করেছেন তিনি। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ইতালির এমিলিয়া–রোমাগনায় শুরু হয় আয়রনম্যান ইতালি।

মো. আরিফুর রহমানের আয়রনম্যান ইতালি সম্পন্ন করতে সময় লেগেছে ১০ ঘণ্টা ৫২ মিনিট ২৫ সেকেন্ড। আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর সময় লেগেছিল ১৩ ঘণ্টা ৪৩ মিনিট ১৪ সেকেন্ড। পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে ক্রীড়া) প্রতিযোগিতা আয়রনম্যান। আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত সময় কম লেগেছে এবার। ফ্রান্সে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ইতালির দিনের ব্যবধান কম ছিল। তবু সফল হতে পেরেছি, এটাই বড় কথা।’ আরিফুর এ পর্যন্ত আটটি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে আজকেরটাসহ সাতটি পূর্ণ দূরত্বের।

আয়রনম্যান ইতালিতে ৮ ঘণ্টা ১৪ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান লাভ করেছেন স্লোভেনিয়ার টাইন ল্যাভরেনসিক। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জার্মানির ফন এরিক ক্লুনে (৮ ঘণ্টা ১৮ মিনিট) ও ইউক্রেনের জুলিয়ান দেমিয়ানভ (৭ ঘণ্টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ড)।

মো. আরিফুর রহমান ৪০-৪৪ বয়স গ্রুপে আয়রনম্যান ইতালিতে অংশ নিয়েছেন। তাঁর বয়স গ্রুপে ৩২৭ জনের মধ্যে তিনি ৯৮তম হয়েছেন তিনি। মোট ২ হাজার ৩৬৬ জনের মধ্যে ৫৩৪তম হয়েছেন। আয়রনম্যান প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রত্যেককে ১৭ ঘণ্টার মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়।

পেশায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আরিফুর রহমান কক্সবাজারের ১০০ কিলোমিটার আলট্রা ম্যারাথনে ৯ ঘণ্টা ৩২ মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছেন। এ ছাড়া একবার ওশেনম্যান এবং দুবার বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেন। আয়রনম্যান ইতালিতে আরিফুর রহমানের পৃষ্ঠপোষকতা করছে নেক্সট স্পেসেস লিমিটেড ও জনতা ব্যাংক পিএলসি।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin