বাঘাইছড়িতে সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে: লে. কর্নেল জাহিদুল

বাঘাইছড়িতে সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে: লে. কর্নেল জাহিদুল

রাঙ্গামাটি করেসপনডেন্ট:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মারিশ্যা জোনের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বাঘাইছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই সবাই মিলেই বাঘাইছড়ির সম্প্রীতি বজায় রাখতে হবে। এ সময়, কোনো প্রকার গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। সেইসাথে, কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

মত বিনিময় সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে চলমান দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা নিয়ে যেন বাঘাইছড়িতে কোনো প্রকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট না হয় তার জন্য সকল স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও হেডম্যান-কার্বারীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জোনের উপঅধিনায়ক মেজর মুহাম্মদ শাহিন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, ১৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক রফিকুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন কারবারি সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin