খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি এইচআরএফবির

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি এইচআরএফবির

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় পাহাড়ি তিন নাগরিক নিহত, বেশ কয়েকজন গুরুতর আহত, হামলা, গুলি, অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠনটি। আজ সোমবার এক বিবৃতিতে তারা এ দাবি জানায়।

বিবৃতিতে এইচআরএফবি বলেছে, যেকোনো যৌক্তিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন বা প্রতিবাদ হতে পারে, তবে তা কখনোই অতিরিক্ত বল প্রয়োগ করে বাধা প্রদানের চেষ্টা বা সহিংসতায় রূপ নিতে পারে না। একইভাবে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দায়িত্ব হলো সংযত, দায়িত্বশীল ও মানবাধিকারের প্রতি সম্মানজনক আচরণ করা, যাতে করে বেসামরিক জীবনের নিরাপত্তাকে ঝুঁকির মুখে না ফেলে। এ মুহূর্তে সংঘটিত প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা জরুরি বলেও মনে করে সংগঠনটি।

ঘটনায় পূর্ণাঙ্গ স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়ে এইচআরএফবি বলেছে, ঘটনাগুলোর প্রতিটি দিক নিরপেক্ষ ও স্বচ্ছভাবে উন্মোচিত হয়, সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ধর্ষণের শিকার কিশোরীর জন্য দ্রুত ন্যায়বিচার, পরিবারসহ তার নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের সবার ন‍্যায‍্য ক্ষতিপূরণসহ পারিবারিক নিরাপত্তা ও আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

বিবৃতিতে এইচআরএফবি আরও বলেছে, সহিংসতা, উসকানি ও সংঘাতমুখী আচরণ পরিহার করে শান্তিপূর্ণ ও প্রচলিত আইনের ভেতরে থেকে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। আইনের যথাযথ প্রয়োগ, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকারের সুরক্ষাই বর্তমান পরিস্থিতি উত্তরণে একটি কার্যকর পথ হতে পারে। এই অনাকাঙ্ক্ষিত মুহূর্তে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন, উত্তেজনা ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান খুঁজতে হবে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin