বাইন্যাছোলা-মানিকপুর স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা

বাইন্যাছোলা-মানিকপুর স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রাম: ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৫ এর ৩ জন শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করেছেন এবং ২ জন শিক্ষার্থী অনুর্ধ-১৪ ফুটবলে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ লাভ করেছেন।

এই সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেনাবাহিনীর ধারাবাহিক সহযোগিতা এবং স্থানীয়দের আন্তরিক প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। শিক্ষার্থীদের এই অর্জন কেবল বিদ্যালয়ের গৌরবই নয়, বরং সমগ্র ফটিকছড়ির জন্য এক বড় সম্মান।

শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং অতিথিরা।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin