বাকৃবি থেকে চুরি হওয়া গবেষণার ভেড়া টঙ্গী থেকে উদ্ধার

বাকৃবি থেকে চুরি হওয়া গবেষণার ভেড়া টঙ্গী থেকে উদ্ধার

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে চুরি হওয়া গবেষণা কাজে ব্যবহৃত ১৩টি ভেড়ার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।  

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (৫ অক্টোবর) ভোরে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ভেড়াগুলো উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেট সংলগ্ন খামার থেকে ১৩টি ভেড়া চুরি হয়। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করে।

ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকার মৃত হোসেন সিকদারের ছেলে মো. আবুল কালাম (৪৮) এবং একই এলাকার উত্তরা আউস পাড়ার মৃত কসর উদ্দিন শেখের ছেলে মো. হিরা মিয়া (৩৫)।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ জানান, একটি চোরচক্র ভেড়াগুলো চুরি করে টঙ্গী থানা এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ছয়টি ভেড়া একজনের কাছে এবং বাকি সাতটি ভেড়া বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট সোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ছয়টি ভেড়ার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি মারা গেছে। এছাড়া বিক্রি করে ফেলা সাতটি ভেড়া উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হলেও জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

এদিকে চুরি হওয়া ভেড়া উদ্ধারের খবরে জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গবেষণায় যুক্ত বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি।  

তিনি বলেন, ভেড়া উদ্ধারের খবরে আমি অনেক খুশি। এতে গবেষণা কাজের অনেক উপকার হবে। এ গবেষণায় আমি গোল্ড মেডেল পেয়েছি। চর ও হাওর অঞ্চলে এ জাতের ভেড়ার পরিচিতি রয়েছে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin