ফটিকছড়িতে আগুনে পুড়লো ৮ দোকান 

ফটিকছড়িতে আগুনে পুড়লো ৮ দোকান 

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর ফকিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে।

রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এক মুদির দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

প্রত্যক্ষদর্শী জামশেদ জানান, আগুনের সূত্রপাতের পরপরই নিমিষে দোকানগুলো পুড়ে যায়। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস আসলেও ততক্ষণে আগুনে নিঃস্ব হয়ে যায় ৮টি পরিবারের স্বপ্ন।

 কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin