বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে সূচি ঘোষণা হয়।

আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড দল।

১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে আইরিশরা। ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin