ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান সরওয়ার আলমগীরের

ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান সরওয়ার আলমগীরের

চট্টগ্রাম: নির্বাচন বানচালের জন্য একটি পক্ষ একের পর এক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।  

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার লন্ডন বৈঠকের পর নির্বাচনী টানেলে চলে গেছে বাংলাদেশ।

তিনি সম্প্রতি ফটিকছড়ি পৌরসভার আমান বাজারে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

বিএনপি নেতা মহিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও মো. রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, খালেদ বাবুল,  নাছির উদ্দীন, আজম খান, শহিদুল ইসলাম, মো. ফরহাদ, দৌলত মিয়া, আহমদ রশিদ চৌধুরী, মো. এরশাদ, মো. হাসান, মো. হেলাল, আবু তাহের সিকদার, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন মেসি, মো. ইব্রাহীম প্রমুখ।  

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin