বাংলাদেশি দর্শকের জন্য ‘এইচবিও ম্যাক্স’

বাংলাদেশি দর্শকের জন্য ‘এইচবিও ম্যাক্স’

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪ দেশে এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।

আগামী ১৫ অক্টোবর থেকে দর্শকেরা দেখতে পাবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে দর্শকেরা উপভোগ করতে পারবেন ‘হ্যারি পটার’, ‘হাউস অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’, ‘আ মাইনক্রাফট মুভি’, ‘সুপারম্যান’সহ এইচবিও ও ম্যাক্স অরিজিনালস এবং ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সব কনটেন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমসের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন, ‘এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে সেবা উন্মোচনের ধারাবাহিকতায় এইচবিও ম্যাক্সের বিশ্বজুড়ে আরও বেশি গ্রাহকদের জন্য অনন্য বিনোদন অভিজ্ঞতা নিশ্চিতে বৈশ্বিকভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে।’

জেবি পেরেট বলেন, বছরের শেষ নাগাদ ১০০টির বেশি দেশে এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা উপভোগ করা যাবে এবং ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যেও সেবা উন্মোচন করা হবে।

এইচবিও ম্যাক্সে এইচবিওর কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা রয়েছে। সঙ্গে আরও থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি* এবং এইচজিটিভির নির্বাচিত কনটেন্ট।

বাংলাদেশের দর্শকের জন্য এইচবিও ম্যাক্স উন্মোচনের কিছুদিন পরেই এইচবিওর নতুন অরিজিনাল সিরিজ ‘ইট: ওয়েলকাম টু ডেরি’।

Comments

0 total

Be the first to comment.

নতুন টাকার নোট ঘিরে রহস্য Prothomalo | ওটিটি

নতুন টাকার নোট ঘিরে রহস্য

অরুণ চৌধুরী–চয়নিকা চৌধুরীর সন্তান অনন্য প্রতীক চৌধুরী। মা-বাবা পরিচালক হওয়ার কারণে শৈশব থেকেই লাইট,...

Sep 14, 2025

More from this User

View all posts by admin