জামায়াতের সাবেক জেলা আমিরের রুকন পদ স্থগিত

জামায়াতের সাবেক জেলা আমিরের রুকন পদ স্থগিত

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে অধ্যাপক জসিম উদ্দিনের বর্তমান সামগ্রিক কর্মকাণ্ডের কারণে গঠনতন্ত্রের ধারা ৬২-এর উপধারা ২(ক) ও (খ) লঙ্ঘিত হয়েছে বলে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ‘আমি এখনও চিঠি হাতে পাইনি। তবে বিজ্ঞপ্তিটি সম্পর্কে অবগত আছি।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin