বাংলাদেশি ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে

বাংলাদেশি ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোলে পৌঁছেছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যান্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী এ কথা জানিয়েছেন।

আজ বুধবার এই মৌসুমে ইলিশের প্রথম চালানটি পেট্রাপোল সীমান্তে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) সাবরিন চৌধুরী।

বাংলাদেশ সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বলে মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।

এদিকে শর্ত অনুযায়ী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদিত পরিমাণের পুরো ১ হাজার ২০০ টন ইলিশ আমদানি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তিনি এই প্রতিবেদককে বলেন, কয়েক বছর ধরে রপ্তানির জন্য বাংলাদেশ সরকার এত কম সময় ধার্য করছে যে অনুমোদন পাওয়া ইলিশ পুরোপুরি আমদানি করা সম্ভব হয়নি।

আনোয়ার মাকসুদ আশঙ্কা প্রকাশ করে বলেন, এ বছরও এত অল্প সময়ের মধ্যে পুরো ১ হাজার ২০০ টন ইলিশ আমদানি করা কিছুতেই সম্ভব হবে না। ইলিশ রপ্তানির কম দিন ধার্য করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশের ইলিশ নিয়ে হাহুতাশ থেকে যাবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ সরকার সাড়ে ১২ ডলার মূল্যে ইলিশ পাঠাচ্ছে। তবে বিক্রেতাদের মতে, পশ্চিমবঙ্গের খুচরা বাজারে বাংলাদেশের ইলিশের দাম পড়বে দুই হাজার রুপির ওপরে। ফলে মধ্যবিত্ত বাঙালির ‘ইলিশ বিলাসিতা’ মেটার আশা কম।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin