বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি: বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি: বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি বলে জানিয়েছে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস। সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ–জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ প্রদান করেনি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, ‘বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’ সমার্থক বাক্য শিরোনাম করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদগুলোতে uaevisaonline.com নামক একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেল-এর সূত্র উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। uaevisaonline.com ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় যে এটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের।

‘দূতাবাস নিশ্চিত করেছে যে ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং/ বাসা নং–এর কোনো অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এহেন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হবার জন্য অত্র দূতাবাস পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তথ্য–সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হবার অনুরোধ করছে।’

উল্লেখ্য, যথাযথ কর্তৃপক্ষ থেকে নিশ্চিত না করায় সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা–সংক্রান্ত কোনো খবর প্রকাশ করেনি প্রথম আলো।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin