বাংলাদেশকে সহজে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

বাংলাদেশকে সহজে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

নারীদের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করে ১৯৮ রান তুলেছিল বাংলাদেশ। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড অনায়াসেই কাজটা সেরে ফেলেন। ২৪.৫ ওভারে ১০ উইকেটের জয় নিশ্চিত করেন তারা। 

এই জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, বাংলাদেশ পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়ে গেছে।

শুরুর জুটি থেকেই ঝড় তোলে অস্ট্রেলিয়া। ১০০ রানের জুটি গড়ে বাংলাদেশি বোলারদের হতাশ করে হিলি-লিচফিল্ড জুটি। হিলি ৭৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এটি তার টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি। তার ইনিংসে ছিল ২০টি চার। অন্য প্রান্তে লিচফিল্ডও দুর্দান্ত সঙ্গ দেন। ৮৪ রানের ইনিংসে মারেন ১২টি চার ও একটি ছক্কা।

এর আগে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন সোবহানা মোস্তারি। তার অপরাজিত ৬৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৯ উইকেটে ১৯৮ রান তোলে। শেষ দিকে তিন ওভারে ২৮ রান এনে দলকে ২০০ কাছাকাছি পৌঁছে দেন তিনি। তার ৮০ বলের ইনিংসে ছিল ৯টি চার। রুবাইয়া হায়দারও গুরুত্বপূর্ণ ৪৪ রানের ইনিংস খেলেন। ৪৬ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান থাকা বাংলাদেশকে দুইশর কাছাকাছি নিয়ে গেছেন তিনিই। চলমান টুর্নামেন্টে  প্রথমবার অস্ট্রেলিয়া কোনো দলকে অলআউট করতে ব্যর্থ হয়েছে।

নিগার সুলতানা জ্যোতির দল অবশ্য অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের বিপরীতে গতি হারিয়ে ফেলে। ১৮ রানে দুই উইকেট অ্যালানা কিং ও জর্জিয়া ওয়্যারহ্যামও ২২ রানে নেন দুটি। অ্যাশলে গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ডও দুটি করে উইকেট শিকার করেন। তারা কিছুটা ব্যয়বহুল ছিলেন। মেগান শাট নেন একটি।

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin