বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২

বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২

চট্টগ্রাম: বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।  

আহতরা হলেন- যুবদল কর্মী মিজানুর রহমান (৩৫) ও জামায়াত কর্মী কফিল উদ্দিন (৪২)।

জানা যায়, গত সোমবার (২২ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী যুব বিভাগের চাম্বল ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিনের (৪২) ওপর অতর্কিত হামলা করা হয়। বিএনপির নেতা-কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন জামায়াত নেতা-কর্মীরা।

এরই জের ধরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে যুবদল কর্মী মিজানুর রহমানের (৩৫) ওপর হামলা চালানো হয়।  

আহত মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চাম্বল এলাকায় পুলিশের উপস্থিতিতে জামায়াত-শিবিরের কর্মীরা হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালিয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, স্লুইসগেটের পানি প্রবেশ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতেও বিএনপি ও জামায়াতের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।  

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin