কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ

কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সম্প্রতি স্থাপিত অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ লক্ষ্যে পরিবেশ মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই পত্র প্রেরণ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সৈকতের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে আইন ও বিধি-বহির্ভূতভাবে এসব দোকানের লাইসেন্স প্রদান করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ অনুযায়ী ইসিএ এলাকায় স্থায়ী বা অস্থায়ীভাবে পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো স্থাপনা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম না করার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকার ১৯৯৯ সালের ১৯ এপ্রিল কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। এছাড়া হাইকোর্ট ও সুপ্রিমকোর্টও বিভিন্ন সময়ে সৈকতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করেছেন।

আরএএস/ইএ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin