বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর ওপর হামলা, সাড়ে ৩ লাখ টাকা লুট

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর ওপর হামলা, সাড়ে ৩ লাখ টাকা লুট

চট্টগ্রাম: কর্ণফুলীতে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)।

আহত ব্যবসায়ী জানান, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে একটি দোকান রয়েছে। সেখানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি মোবাইল ব্যাংকিং লেনদেনও করা হয়। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে কয়েকজন দুর্বৃত্ত তাকে পেছনে মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা এবং লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin